‘অফিসার রিটার্নস’ সিনেমার মহরত অনুষ্ঠিত
শূন্য’সিনেমার পরিচালক বন্ধন বিশ্বাসের সিনেমা ‘অফিসার রিটার্নস’ এর মহরত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে কেক কেটে শুভ যাত্রার সূচনা করেন সিনেমা সংশ্লিষ্টরা।
মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক বন্ধন বিশ্বাস, ছবির নায়ক নিরব, নায়িকা জলি,প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ আরো অনেকে।
মহরত অনুষ্ঠানে চিত্রনায়িকা জলি বলেন, নিরব আমি প্রথমবার জুটি হয়ে বড় পর্দায় আসছি। সবাই আমদের জন্য দোয়া করবেন। সিনেমাটির গল্প অসম্ভব সুন্দর। গল্প শোনার পর আমি ছবিটি করতে রাজি হয়ে যায়। আশা কররি আমাদের কাজ সকলে পছন্দ করবেন।
মহরত অনুষ্ঠানে চিত্রনায়িক নিরব বলেন, ছবিটির পরিচালক আমার নানা বাড়ির এলাকার। তাই গল্প শোনার আগে একটা টান অনুভূত হয় এজন্য টানের অনেকাংশে আমার ছবিটা করতে আসা। এটি যতেষ্ট কারণ হতো না,তবে ছবির গল্প অনেক ভালো। গল্প শুনে আমার ছবিটি করতে রাজি হয়ে যায়।
এফ.এন.এ ফিল্মস প্রযোজিত সিনেমায় আরও অভিনয় করেছেন আলেক জেন্ডার বো, সাদেক বাচ্চু,শক্তি খাঁন, নিশু, শিমুল খাঁন।

agiye jao mamu....
ReplyDelete