পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
বৃহস্পতিবার বিকেলে উপজেলার তড়িয়া ইউনিয়নের সুকাতি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর বাড়ির বাইরের দরজায় তালা দিয়ে পালিয়েছেন সলেমান।
তড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ জানান, সলেমান প্রায়ই তার স্ত্রীর ওপর নির্যাতন করতেন। এনিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে। এদিন বাড়িতে কেউ না থাকায় ক্রিকেট ব্যাট এবং স্টিলের টর্চ লাইট দিয়ে স্ত্রীর মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন তিনি। স্ত্রীর মৃত্যু হলে বিছানায় শুইয়ে লেপ দিয়ে ঢেকে রেখে বাড়ির বাইরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান তিনি।
তিনি আরও জানান, বড় ছেলে ফরহাদ বাইরে থেকে এসে বাড়ির দরজায় তালা দেখে মাকে ডাকতে থাকে। অনেক ডাকাডাকির পর মায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় মায়ের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে জোসনা বেগমের মরদেহ উদ্ধার করে। পরে পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার(সার্কেল) সুদর্শন রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


No comments